Where Curiosity Meets the Right Information

Wednesday , 11 February 2026

Where Curiosity Meets the Right Information

Wednesday , 11 February 2026
Uncategorized

গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি নিয়ে মোবাইল উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু স্যামসাংয়ের

Share
গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি  নিয়ে মোবাইল উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু স্যামসাংয়ের
Share

সম্প্রতি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোন নিয়ে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের উদ্ভাবনী ক্ষেত্রে অনন্য এক মাত্রা যোগ করেছে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড। ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও ফ্ল্যাগশিপের সমন্বয়ে গতকাল অত্যাধুনিক এ ডিভাইস দু’টি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।  

এ দু’টি ডিভাইসই স্যামসাংয়ের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। ফোল্ডেবল ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এ ক্যাটাগরির তৃতীয় প্রজন্মের ডিভাইসগুলোতে প্রত্যাশিত ফোল্ডেবল অভিজ্ঞতা নিশ্চিত করে আরও দীর্ঘস্থায়ী করে তোলাসহ সহ গুরুত্বপূর্ণ সংযোজনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আইকনিক ডিজাইন থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এবং জেড ফোল্ড৩ ব্যবহারকারীদের দিবে কাজ, কোনো কিছু দেখা ও বিনোদনের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা।

থিয়েটারের বসে মতো দেখার মতো অভিজ্ঞতা দিতে জেড ফ্লিপ৩-এ রয়েছে ৭.৬-ইঞ্চি ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। ব্যবহারকারীদের কাজে ও সৃজনশীলতায় সহায়তায় প্রথমবারের মতো কোনো ফোল্ডেবল ডিভাইসে এস পেন২ সাপোর্ট সংযুক্ত করা হয়েছে। এতে মাল্টিটাস্কের জন্য রয়েছে ফ্লেক্স মোড ফিচার, এটি দেখতে মসৃণ ও স্বাচ্ছন্দ্যে পকেটে রাখার মত করে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা ফিচার এবং ব্যস্ত সময়ে তাৎক্ষণিক ব্যবহার করার সুবিধার্থে আছে বিশাল কভার স্ক্রিন৩। ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম গ্রিন ও ফ্যান্টম সিলভার – এ তিনটি কালজয়ী রঙে ফোনটি পাওয়া যাবে।

অন্যদিকে, উদ্দীপ্ত রঙের সমন্বয়, মসৃণ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ জেড ফ্লিপ৩ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দিবে নিজেকে আত্মপ্রকাশের অনুপ্রেরণা। ক্রিম, সবুজ, ল্যাভেন্ডার ও ফ্যান্টম ব্ল্যাক- এ চারটি অসাধারণ রঙে ফোনটি পাওয়া যাবে। গ্যালাক্সি জেড ফ্লিপ৩ -এ নতুনভাবে ডিজাইন করা কভার স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেনো ফোনটি না খুলেই নোটিফিকেশন ও মেসেজ দেখা যায়। অত্যাধুনিক ক্যামেরার ফিচার সমৃদ্ধ এ ফোনে ব্যবহারকারীরা আরও চমৎকার সেলফি তুলতে পারবেন। ১২০ হার্জের রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা অনেক স্মুথভাবে ফোন স্ক্রল ও শেয়ারিং করতে পারবেন। এ ফোনে ব্যবহারকারীরা স্পষ্ট ও স্পেশিয়াল এফেক্টসহ পাবেন দুর্দান্ত সাউন্ড অভিজ্ঞতা।

স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রধান ড. টিএম রোহ বলেন, “গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩ এর মাধ্যমে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের সম্ভাবনায় আবারও নতুন এক মাত্রা যোগ করেছে। এটি বর্তমান দ্রুতগতির বিশ্বে ব্যবহারকারীদের বহুমুখী কাজ করার সুযোগ দিয়ে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”

ফোল্ডেবল স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩- এ আইপিX৮৪ পানি প্রতিরোধী ব্যবহার করা হয়েছে; ফলে, ব্যবহারকারীদের এখন আর বৃষ্টিতে ভিজে গেলে দুশ্চিন্তা করতে হবে না। স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত ড্রপ থেকে সুরক্ষার জন্য উভয় ডিভাইসই নতুন আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসগুলোর যুগান্তকারী হাইডওয়ে হিঞ্জ ফ্লেক্স মোড৭ যেকোনো অ্যাঙ্গেলেই ডিভাইস দু’টি স্বাচ্ছন্দ্যে ব্যবহারের উপযোগী করে তুলেছে। পাশাপাশি, এর উন্নত সুইপার প্রযুক্তি ধুলাবালি ও অন্যান্য কণাকে প্রতিহত করতে এবং ডিভাইসের স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করে।

এছাড়াও, ব্যবহারকারীদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম কোয়ালিটির সাউড প্রদানের জন্য স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস ২। এটি হতে পারে ব্যবহারকারীদের গ্যালাক্সি স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের উপযুক্ত সঙ্গী।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ এখন বিশ্বব্যাপী সর্বনিম্ন ১৭৯৯.৯৯ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে; গ্যালাক্সি জেড ফ্লিপ৩ পাওয়া যাচ্ছে এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ পাওয়া যাচ্ছে ৯৯৯.৯৯ মার্কিন ডলারে এবং গ্যালাক্সি বাডস২ নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাচ্ছে ১৪৯.৯৯ মার্কিন ডলারে। পাশাপাশি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর থম ব্রাউন সংস্করণটি ১১ আগস্ট থেকে নির্দিষ্ট কিছু বাজারে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে।

বছরের পর বছর ব্যবহারের পরেও নির্ভরযোগ্য হয়ে থাকবে এমন ডিভাইস তৈরির মাধ্যমে স্যামসাং সবসময়ই ফোল্ডেবল খাতে নিজেদের নেতৃত্বের ঐতিহ্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং। সামনের দিনগুলোতে ব্যবহারকারীদের জন্য আরও উদ্ভাবনী ডিভাইস নিয়ে আসার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি।

আরও বাংলাদেশি ব্র্যান্ড সম্পর্কিত আপডেট জানতে মার্কেডিয়াম এর সাথে থাকুন।

Share

Leave a comment

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Related Articles
BRAC Bank ICMAB Best Corporate Award
Uncategorized

ICMAB honours BRAC Bank with Best Corporate Award for nine years in a row

BRAC Bank has reached a new milestone in corporate governance excellence by...

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR
Uncategorized

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR

The National Board of Revenue (NBR) on Thursday, September 18 awarded five...

Chattograms Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries
Uncategorized

Chattogram’s Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries

foodpanda, the country’s leading online food and grocery delivery platform, has partnered...

Mastercard and LankaPay unveil a three-fold plan to accelerate Sri Lanka’s digital economy
Uncategorized

Mastercard and LankaPay unveil a three-fold plan to accelerate Sri Lanka’s digital economy

Reaffirming its commitment to bolstering Sri Lanka’s digital economy, Mastercard and LankaPay,...