Where Curiosity Meets the Right Information

Friday , 13 March 2026

Where Curiosity Meets the Right Information

Friday , 13 March 2026

বাংলালিংক ও রূপায়ন সিটি-এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর

Share
Banglalink Signs Mou With Rupayan City
Share

একটি প্রেস রিলিজ অনুসারে, দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি রূপায়ন সিটি-এর সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা রূপায়ন সিটি থেকে অ্যাপার্টমেন্ট কেনায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং রূপায়ন সিটি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুপায়ন সিটি উত্তরার অফিসে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, রূপায়ন সিটি-এর হেড অফ সেলস রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং উজ্জ্বল আহমেদ এবং মার্কেটিং ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।

এই চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাব-এর প্ল্যাটিনাম ও সিগনেচার টায়ার সদস্যরা রূপায়ন সিটি-এর প্রিমিয়াম কন্ডো, স্কাই-ভিলা অ্যাপার্টমেন্ট ও পেন্টহাউজ ক্রয়ে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ছাড় পাবেন। বিশেষ এই অফারটি উপভোগ করা যাবে ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। অফারটি সম্পর্কে আরও জানা যাবে মাইবিএল অ্যাপ https://mybl.digital/App ও বাংলালিংক-এর ওয়েবসাইটে https://www.banglalink.net/en/orange-club/life-style/benefits.

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলালিংক সবসময় তাদের জন্য বিস্তৃত সুবিধা প্রদান করাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নেয়। আর এই লক্ষ্য থেকেই আমরা বিশেষ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাব চালু করেছি এবং ব্যবহারকারীদের জন্য এতে প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ-সুবিধা যোগ করছি। আমরা আশা করছি বাংলালিংক ও রূপায়ন সিটি-এর মধ্যের এই চুক্তি গ্রাহকদেরকে তাদের কাঙ্খিত বাড়ির গর্বিত মালিক হবার ক্ষেত্রে সহায়ক হবে এবং মুহুর্তটিকে আরও স্মরণীয় করে তুলবে।”

রূপায়ন সিটি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান বলেন, “বাংলালিংক-এর বিশেষ লয়্যালটি প্রোগ্রামে আমাদের অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি মানুষের কাছেই নিজেদের আদর্শ বাড়ি পাওয়ার মুহূর্তটি মহামূল্যবান। আমরা চাই এটি তাদের জীবনের একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকুক। এই চুক্তির ফলে অরেঞ্জ ক্লাব সদস্যরা অ্যাপার্টমেন্ট ক্রয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন যা নিঃসন্দেহে মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলবে।”

গ্রাহকদের চাহিদা মোতাবেক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সুযোগ-সুবিধা আনা অব্যাহত রাখবে বাংলালিংক। আরও বাংলাদেশি ব্র্যান্ড সম্পর্কিত আপডেট জানতে মার্কেডিয়াম এর সাথে থাকুন।

Share

Leave a comment

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Related Articles
AI MWC
Brand UpdatesGlobalLatest HappeningsUncategorized

HONOR unveils ‘Robot Phone’ and new AI Vision at MWC 2026

HONOR, the AI device ecosystem company, showcased its vision for Augmented Human...

BRAC Bank ICMAB Best Corporate Award
Uncategorized

ICMAB honours BRAC Bank with Best Corporate Award for nine years in a row

BRAC Bank has reached a new milestone in corporate governance excellence by...

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR
Uncategorized

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR

The National Board of Revenue (NBR) on Thursday, September 18 awarded five...

Chattograms Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries
Uncategorized

Chattogram’s Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries

foodpanda, the country’s leading online food and grocery delivery platform, has partnered...