Where Curiosity Meets the Right Information

Sunday , 15 February 2026

Where Curiosity Meets the Right Information

Sunday , 15 February 2026
Uncategorized

সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় নিজস্ব পণ্য পৌঁছে দিচ্ছে ইউনিলিভারের ই-কমার্স প্ল্যাটফর্ম© ‘ইউশপবিডি.কম’

Share
সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় নিজস্ব পণ্য পৌঁছে দিচ্ছে  ইউনিলিভারের ই-কমার্স প্ল্যাটফর্ম© ‘ইউশপবিডি.কম’
Share

নিজস্ব ই-কমার্স সাইট- ‘‘ইউশপবিডি.কম”চালুর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের জন্য মানসম্পন্ন নিজস্ব পণ্য সহজলভ্য করেছে দেশের অন্যতম বৃহত্তম নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি- ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)।

নতুন চালু হওয়া এই ই-কমার্স সাইটটির মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই লাইফবয়, সানসিল্ক, ডাভ, ট্রেসামে, হুইল, রিন, সার্ফ এক্সেল, গ্লো অ্যান্ড লাভলী, পন্ডসসহ ইউনিলিভার প্রকৃত পণ্য তাদের দোরগোড়ায় পেতে পারবেন। এছাড়া, ইউশপ ই-কমার্স ওয়েবসাইটটিও স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় নানান ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যাতে ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে তাদের প্রয়োজনীয় ইউবিএল ব্র্যান্ডের পণ্যগুলো অর্ডার করতে পারেন। ‘‘ইউশপবিডি.কম” শুধু খাটি নিজস্ব নিশ্চয়তাই দিচ্ছে না, পাশাপাশি সাশ্রয়ী মূল্য ও বিভিন্ন অফারের মাধ্যমে ভোক্তাদের কেনাকাটা উপভোগ্য করে তুলছে।

কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবনযাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের ওপর  আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল ফুটপ্রিন্টের অধিকারী কোম্পানি- ইউনিলিভার তার নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।

ভোক্তাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মটিতে- ‘হোমকেয়ার’, ‘বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার’, ‘ফুড অ্যান্ড বেভারেজ’, ‘ওয়াটার পিউরিফায়ারস’, ‘স্পেশাল অফার্স’ সহ বিভিন্ন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ‘‘ইউশপবিডি.কম” ওয়েবসাইটে ইউনিলিভারের বেশ কিছু স্বনামধন্য আন্তর্জাতিক পণ্যও এখানে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যত্নের সাথে সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে চলা হচ্ছে।

এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, “ইউনিলিভারে আমরা ভোক্তাদের সেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের ভোক্তারা এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্র্যান্ডের পণ্যগুলো ‘‘ইউশপবিডি.কম”এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যে দ্রুত ও নিরাপদের সাথে নিজেদের দোরগোড়ায় পেতে পারেন। ত্বকের যত্নে ব্যবহৃত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে, কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট কিংবা এক গ্লাস নিরাপদ পানি পর্যন্ত- যাবতীয় পণ্যই ভোক্তারা এখানে পাচ্ছেন, যে পণ্যগুলো তাদের দৈনন্দিন জীবন ও সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ‘‘ইউশপবিডি.কম” ভোক্তাদেরকে নিজস্ব ও প্রকৃত পণ্যের নিশ্চয়তাও দিচ্ছে, যা তাদেরকে গুণগত মান নিশ্চিত করবে। আমি নিশ্চিত যে, আমাদের ব্র্যান্ডের পণ্য কেনার নতুন এই উপায় ভোক্তাদের জন্য সহজ হবে এবং তাদের উপকারে আসবে।”

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে, ২০১৯ সালের আগস্ট মাসে ইউনিলিভারের একটি অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয় “ইউশপবিডি”। এরপর যখন কোভিড-১৯ মহামারি বাংলাদেশে আঘাত হানে এবং সারাদেশ লকডাউনে চলে যায়, তখন ভোক্তাদের জন্য পরীক্ষামূলকভাবে এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়। পরবর্তীতে আরো মানসম্পন্ন ফিচার ও  সুযোগ-সুবিধাসহ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নতুন করে যাত্রা শুরু করে “ইউশপবিডি”। ইতোমধ্যে প্ল্যাটফর্মটি সারাদেশের গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবার লক্ষ্যে ই-কমার্স খাত সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিজেকে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ “ইউশপবিডি”।

আরও বাংলাদেশি ব্র্যান্ড সম্পর্কিত আপডেট জানতে মারকেডিয়াম এর সাথে থাকুন।

Share

Leave a comment

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Related Articles
BRAC Bank ICMAB Best Corporate Award
Uncategorized

ICMAB honours BRAC Bank with Best Corporate Award for nine years in a row

BRAC Bank has reached a new milestone in corporate governance excellence by...

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR
Uncategorized

BAT Bangladesh among Five Other Firms Awarded e-Return Champion Certificate by NBR

The National Board of Revenue (NBR) on Thursday, September 18 awarded five...

Chattograms Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries
Uncategorized

Chattogram’s Khulshi Mart Teams Up with foodpanda to Deliver Groceries

foodpanda, the country’s leading online food and grocery delivery platform, has partnered...

Mastercard and LankaPay unveil a three-fold plan to accelerate Sri Lanka’s digital economy
Uncategorized

Mastercard and LankaPay unveil a three-fold plan to accelerate Sri Lanka’s digital economy

Reaffirming its commitment to bolstering Sri Lanka’s digital economy, Mastercard and LankaPay,...